Thursday, September 4, 2014

ভূঞাপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০/১২/২০১৩ তারিখ সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষ্যে একটি বর্ণঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনার পর কর্মসূচী পালন করা হয়। সোহেল পারভেজের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ড. মনোয়ারুল ইসলাম মনো, অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, শাহ আলম প্রামানিক, অধ্যাপক আখতার হোসেন খান, জুলিয়া পারভেজ, সৈয়দ সারোয়ার সাদী রাজু, ছানোয়ার হোসেন, সোহেল তালুকদার প্রমূখ।                                                                                                     

No comments:

Post a Comment