Thursday, September 4, 2014

টাঙ্গাইল জেলা সফর করলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার

টাঙ্গাইল জেলা সফর করলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। তিনি গত ১ ও ২ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার ২দিনব্যাপি টাঙ্গাইল জেলা সফর করেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সাকির্ট হাউজে কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম এ ছাত্তার উকিল,সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপনসহ একটি প্রতিনিধিদল। পরে মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলার মধুপুর উপজেলার দেশের অন্যতম বৃহৎ শাল-গজারীর বন “মধুপুর ন্যাশনাল পার্ক” পরিদর্শন করেন। মধুপুর ন্যাশনাল পার্ক যেতে তিনি মহুয়া ডাকবাংলায় বিশ্রাম নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা,বন বিভাগের কর্মকর্তাসহ সুধীজনদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বনের চুনিয়াস্থ  হরিণ প্রজনন খামার পরিদর্শন করেন এবং বনের ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেশের অন্যতম বৃহৎ শাল-গজারীর বন অবলোকন করেন।

মধুপুর থেকে ফিরে তিনি সন্ধায় টাঙ্গাইল প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় মহাসচিবকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান টাঙ্গাইল জেলা,সদর উপজেলা,কালিহাতী উপজেলা,বাসাইল উপজেলা,সখিপুর উপজেলা,দেলদুয়ার উপজেলা ও নাগরপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় জেলা,সকল উপজেলা,থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম

সম্পাদক রতন সিদ্দিকী। বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম এ ছাত্তার উকিলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ সামছুল আলম,অ্যাডভোকেট মোঃ শাহানশাহ সিদ্দিকী মিন্টু,যুগ্ম সম্পাদক নাসরীন জাহান খান বিউটি,রতন সিদ্দিকী,কোষাধ্যক্ষ এ এম ইকবাল,মহিলা বিষয়ক সম্পাদক নাজমুজ সালেহীন,প্রচার সম্পাদক মর্জিনা আকতার,কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান,সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুজ্জামান খান (মহব্বত),বাসাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ মালেক মান্নান, দেলদূয়ার উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল গফুর সরকার, ভূয়াপুর উপজেলা শাখার সভাপতি সোহেল তালুকদার,সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাফলু,নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,কালিহাতী উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রুনা লায়লা প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন এ দেশের বৃহত্তর প্রতিষ্ঠান। যারা সৎ ও ন্যায়-নিষ্ঠ কেবল তারাই এ সংগঠন করতে পারে। এ সংগঠনে যোগ দিয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েই এ সংগঠন করা হয়েছিল। তিনি বলেন,মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশে ও বিদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি আগামী মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত্ব বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় মহাসম্মেলনে সবাইকে আমন্ত্রণ জানান এবং সম্মেলনে যোগ দিয়ে সফল করার আহবান জানান। শেষে মতবিনিময় সভার সভাপতি এম এ সাত্তার উকিল তার সমাপনী বক্তব্য রাখেন এবং মহাসচিব মহোদয়কে সাকির্ট হাউজে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানান। রাতে সাকির্ট হাউজে এক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।

পরেরদিন শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার জিয়ারত,দোয়া পাঠ,পরিদর্শন বইতে স্বাক্ষর এবং সেখানে স্থাপিত ভাসানী যাদুঘর,মুসাফির খানা,দিঘী,ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরে বিকেলে মহাসচিব মহোদয় দেশের বৃহত্তম সেতু টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতু,সেতুর পূর্ব পাড়ে যমুনা রিসোর্ট,যমুনা আনন্দ পার্ক পরিদর্শন করেন।

No comments:

Post a Comment